আমেরিকান সেনা ঘাঁটিতে আবারও ভয়াবহ রকেট হামলা

S M Ashraful Azom
আমেরিকান সেনা ঘাঁটিতে আবারও ভয়াবহ রকেট হামলা
সেবা ডেস্ক: ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। ওই ঘাঁটিতে আমেরিকান সেনাদের উপস্থিতি রয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে কে১ ঘাঁটিতে এই হামলার ঘটনা ঘটে।
তাৎক্ষনিকভাবে এতে হতাহতের সংখ্যা জানা যায়নি। ইরাকি ও মার্কিন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এর আগে কে১ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে গত বছরের ২৭ ডিসেম্বর। তখন প্রায় ৩০টি রকেট হামলা হলে নিহত হয় এক মার্কিন ঠিকাদার। হামলার জন্য ইরানের ঘনিষ্ঠ ইরাকি গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহকে দায়ী করে তাদের অবস্থানে পাল্টা হামলা চালায় ওয়াশিংটন। নিহত হয় গোষ্ঠীটির প্রায় ২৫ সেনা। এরও কয়েক দিনের মাথায় বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের কুদস ফোর্সের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানি ও কাতাইব হিজবুল্লাহর সহপ্রতিষ্ঠাতা আবু মাহদি আল মুহান্দিসকে হত্যা করে যুক্তরাষ্ট্র।

কাসেম সোলাইমানির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক শেষ হওয়ার পর বৃহস্পতিবার কে১ ঘাঁটিতে আবারো রকেট হামলার ঘটনা ঘটলো। হামলার পরপরই ওই এলাকায় খুব নিচ দিয়ে মার্কিন সামরিক বিমান উড়তে দেখা গেছে। নতুন এই হামলার পর এই অঞ্চলে উত্তেজনা ফিরে আসতে পারে আশঙ্কা করছেন অনেকেই।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান