বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত: সেনাপ্রধান

S M Ashraful Azom
0
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাপ্রধান
সেবা ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ বলেছেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো আগ্রাসান রুখতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, আমাদের প্রস্তুতি প্রতিনিয়ত বৃদ্ধি পাবে। আমরা আমাদের ভূমি কোনো সন্ত্রাসীদের ব্যবহার করতে দেবো না।

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে ছয়টি ইউনিটের রেজিমেন্টাল কালার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন।

সেনাপ্রধান রেজিমেন্টাল কালারপ্রাপ্ত ইউনিটকে অভিনন্দন জানিয়ে বলেন, রেজিমেন্টাল কালার প্রাপ্তি যেকোনো ইউনিটের জন্য একটি বিরল সম্মান ও পবিত্র আমানত।

কর্মদক্ষতা, কঠোর পরিশ্রম ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ প্রাপ্ত পতাকার মর্যাদা রক্ষা ও দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে ইউনিটসমূহকে প্রস্তুত থাকতে নির্দেশনা প্রদান করেন তিনি।

এর আগে সেনাপ্রধান প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম তাকে অভ্যর্থনা জানান।

পরে প্যারেড কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ১৯ পদাতিক ডিভিশনের একটি সম্মিলিত চৌকষ দল কুচকাওয়াজ প্রদর্শন ও সেনাপ্রধানকে সালাম প্রদান করেন।

অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক ইউনিটসমূহ কতৃর্ক সেনাবাহিনী তথা দেশমাতৃকার সেবায় বিশেষ অবদানের জন্য রেজিমেন্টাল কালার প্রদান করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৪ ফিল্ড রিজিমেন্ট আর্টিলারি, ১১ আর ই ব্যাটালিয়ন, ১৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৩ সিগনাল ব্যাটালিয়ন, ১৭ বীর ও ১৯ বীর এই কালার প্যারেডে অংশগ্রহণ করে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top