
সেবা ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় ছয় মাস আগে প্রতিবন্ধীকে ধর্ষণের পর তাকে ৫০ টাকা দিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।
আটক বিল্লাল মল্লিক বরগুনার বেতাগী থানার ভোলানাথপুরের মজিদ মল্লিকের ছেলে। মঙ্গলবার রাতে ফতুল্লার পশ্চিম মাসদাইর থেকে তাকে আটক করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ২০১৯ সালের ৫ আগস্ট শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখে কাপড় গুঁজে ধর্ষণ করেন বিল্লাল। এরপর ৫০ টাকা দিয়ে কাউকে বলতে নিষেধ করেন। শিশুটি বাড়ি ফিরে ঘটনা জানালে তিনি পালিয়ে যান।
ওসি আরো জানান, মঙ্গলবার রাতে বিল্লাল মল্লিক নিজ এলাকায় ফেরেন। ধর্ষণের শিকার শিশুর খালা থানায় বিষয়টি জানালে ওই রাতেই বিল্লালকে আটক করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।