
সেবা ডেস্ক: বর্তমানে চীন থেকে বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে আত্নরক্ষা বা আশ্রয় প্রার্থনার জন্য বেশি বেশি দরুদ ও দোয়া পড়তে থাকুন।
প্রথমেই ‘সমস্ত প্রশংসা মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার জন্য। দরুদ ও সালাম প্রিয় নবী রাসূলুল্লাহ সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যিনি রহমাতুল্লিল আলামিন, তাঁর পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম (রাদিয়াল্লাহু আনহুম) এবং সালেহীন (রহ.)-দের প্রতি।
আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো (মাবুদ) ইলাহ নাই। আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) তাঁর বান্দাহ ও রাসূল।
রোগ বালাই থেকে আশ্রয় প্রার্থনার জন্য নিম্নের দোয়াটি পড়তে থাকুন,
আরবি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبَرَصِ، وَالْجُنُونِ، وَالْجُذَامِ، وَمِنْ سَيِّئِ الأَسْقَامِ
উচ্চারণ: আল্লা হুম্মা ইননী আঊ জু বিকা মিনাল বারাস্বি ওয়াল যুজা মি ওয়াল যুনূ নি ওয়া সায়্যিউল আসক্বা ম।
অর্থ: হে আল্লা হ! আমি আপনার নিকট শ্বেতী (কুষ্ঠ), পাগলামি, কুষ্ঠ ও সব অনিষ্ট রোগ বালাই থেকে আশ্রয়
প্রার্থনা করছি। (সুনানে আবু দাউদ, হাদিস নম্বর: ১৫৫৪)।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।