পাল্টে গেল বান্দরবনের বগা লেকের পানির রঙ

S M Ashraful Azom
0
পাল্টে গেল বান্দরবনের বগা লেকের পানির রঙ
সেবা ডেস্ক: শান্ত জলের অপরূপ দৃশ্য দেখতে পর্যটকরা ভিড় করেন বান্দরবানে অবস্থিত বগা লেকে। বাংলাদেশের আকর্ষণীয় এ পর্যটনকেন্দ্রে যেতে খানিকটা ভয়ংকর পথ পাড়ি দিতে হয়। হুট করেই বগা লেকের পানির রঙ ঘোলা হয়ে যাওয়ায় হতাশ পর্যটকরা।

স্বচ্ছ বগা লেকের পানি থেকে কিছুটা দুর্গন্ধযুক্তও ছড়াচ্ছে। তাই এ পানি এখন আর ব্যবহার করা যাচ্ছে না। লেকের পানিতে হঠাৎ পরিবর্তন আসায় বসবাসকারী বম, মারমাসহ পাহাড়ি সম্প্রদায়ের জন্য অনেকটা দুর্ভোগ নেমে এসেছে। পর্যটকরা বলছেন, পানির রঙ যদি এভাবেই থাকে, তাহলে অনেকেই আসার আগ্রহ হারাবে।

গবেষকরা বলে থাকেন, আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে বগালেকের সৃষ্টি। আর এ কারণেই কয়েক বছর পর পর লেকের পানি ঘোলাটে হয়ে ফসফরাস যুক্ত হয়। এ সময় লেকের পানি ব্যবহার করা যায় না। তবে সপ্তাহখানেকের মধ্যেই ঘোলা পানি আবার স্বচ্ছ হয়ে ওঠে। তবে এটি তিন থেকে পাঁচ বছর পরপর হয়ে থাকে বলে স্থানীয়রা জানিয়েছেন।

বম সম্প্রদায়ের ধর্মীয় নেতা রেভারেন্ট জারলম বম জানান, স্বচ্ছ পানি ঘোলা হয়ে যাওয়া পর্যটকদের কাছে বিস্ময়কর হলেও বম সম্প্রদায়ের কাছে এটি অনেক পুরনো ঘটনা। যখন বগালেকের পানি ঘোলা হয় তখন এ লেক থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের রাইংখ্যং লেকের পানিও ঘোলা হয়ে থাকে বলে এমন কথা এলাকায় প্রচলিত রয়েছে।

বগা লেককে ড্রাগন লেক বলা হয়ে থাকে। সকালের উজ্জ্বল আলো যেমন বগা লেককে দেয় সিগ্ধ সতেজ রূপ। ঠিক তেমনি রাতের বেলায় দেখা যায় ভিন্ন এক মায়াবী হাতছানি। রাতের বগা লেক দিনের চেয়ে একেবারেই আলাদা। যদি রাতটি হয় পূর্ণিমার, তবে এটি হতে পারে আপনার জীবনের সেরা রাতের একটি।

বান্দরবান থেকে রুমা বাজারের দূরত্ব ৪৮ কিলোমিটার। সেখান থেকেই যেতে হয় বগা লেক। লোকাল বাস কিংবা চান্দের গাড়ি/জীপে করে রুমা বাজার যাওয়া যায়। বাসে যেতে হলে বান্দরবানের রুমা বাস স্ট্যান্ডে যেতে হবে। সেখান থেকে ১ ঘণ্টা পর পর বাস রুমার উদ্দেশ্যে ছেড়ে যায়।  রুমা বাজার পৌঁছে বগা লেক যাবার জন্য প্রথমে গাইড ঠিক করে নিতে হয়। অনুমোদিত যে কোনো গাইডকে নেয়া যায়।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top