ট্রে‌নের দরজা দিয়ে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের

S M Ashraful Azom
ট্রে‌নের দরজা দিয়ে উঁকি দিতে গিয়ে প্রাণ গেল যুবকের
সেবা ডেস্ক: চলন্ত ট্রে‌নের দরজায় দাঁড়িয়ে বাইরে উঁকি দিতে গিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লে‌গে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকা‌লে গাজীপুর সি‌টি কর‌পো‌রেশ‌নের ধীরাশ্রম এলাকায় এই ঘটনা ঘ‌টে।

জয়‌দেবপুর রেলও‌য়ে জংশন পু‌লিশ ক্যাম্পের উপপ‌রিদর্শক (এসআই) মান্নান জানান, ঢাকা থে‌কে ছে‌ড়ে আসা দেওয়ানগঞ্জগামী ট্রে‌নের দরজার পা‌শে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। একপর্যা‌য়ে ট্রেন‌টি ধীরাশ্রম এলাকায় পৌঁছা‌লে তি‌নি ট্রে‌নের দরজার হাতল ধ‌রে বা‌ই‌রে উঁকি দেন। এ সময় সিগন্যাল খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।

 তিন বলেন, খবর পে‌য়ে লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তার পরনে কা‌লো জিন্স প্যান্ট ও গে‌ঞ্জি র‌য়ে‌ছে। এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান