ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা

S M Ashraful Azom
ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা
সেবা ডেস্ক: ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। দ্রুত ভোট দিতে পারায় সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। তবে কোথাও কোথাও অনেকে অভিযোগ করেন আঙ্গুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারেননি। সেইসব কেন্দ্রে ধীর গতিতে ভোট গ্রহণ হচ্ছে।

রাজধানীর দক্ষিণ সিটি কর্পোরেশনের পূর্ব জুরাইন ৫৩ নম্বর ওয়ার্ডে ড.আব্দুর রউফ প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে বের হয়ে সিদ্দিকুর রহমান নামে এক ভোটার জানান, খুবই দ্রুত তিনি ভোট দিয়েছেন। মোবাইল ফোনও এতো দ্রুত চালানো যায় না।

৫৩ নম্বর ওয়ার্ডে প্রগ্রেসিভ গ্রামার স্কুলে ভোট দিয়ে বের হয়ে রোকসানা জানান, ইভিএমে ভোট দিতে প্রথমে ভয় লাগছিল,পরে দেখি খুবই সোজা। নতুন অভিজ্ঞতায় পুলকিত তিনি।

পিলু নামে আরেক ব্যক্তি জানান, এক মিনিটেরও কম সময়ের মধ্যে ভোট দিতে পেরেছেন তিনি।

যাত্রাবাড়ির ধলপুর এলাকায় ৪৯ নম্বর ওয়ার্ডে জেবি মেমোরিয়াল স্কুল কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার সোলাইমান মৃধা জানান, আগত ভোটারদের ভোট দেয়ার পদ্ধতি বুঝিয়ে দিচ্ছেন তারা। অনেকে শুরুতে কিছুটা অস্বস্তিবোধ করলেও খুব দ্রুত ভোট দিতে পেরে হাসি মুখেই কেন্দ্র ত্যাগ করেন তারা।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান