রেল ক্রসিং এ দাঁড়িয়ে আছে প্রাণীটা, গরুটা যাচ্ছে হেঁটে!

S M Ashraful Azom
0
রেল ক্রসিং এ দাঁড়িয়ে আছে প্রাণীটা, গরুটা যাচ্ছে হেঁটে!
সেবা ডেস্ক:  রেলক্রসিংয়ে ঝুঁকিপূর্ণ পারাপার, এটা শুধু আমাদের দেশেই নয়, বিভিন্ন দেশেই এটা চোখে পড়ে! রক্ষিত রেলক্রসিংয়ে নিয়ম ভেঙে রাস্তা পার হতে দেখা প্রায় সর্বত্রই যায়। সম্প্রতি একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে- রেলক্রসিং ব্যারিকেডের সামনে একটি গরু দাঁড়িয়ে আছে, অথচ নিয়মকে তোয়াক্কা না করে এক ব্যক্তি বাইসাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছেন।

ট্রেন দেখেই বোঝা যাচ্ছে ছবিটি ভারতের। তবে বাংলাদেশেও এমন অসচেতন মানুষের অভাব নেই। তাই দিন দিনে দুর্ঘটনা বাড়ছে। অনেকটা নিয়মিতই ট্রেনে কাটা পড়ে কিংবা ক্রসিংয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে। এর জন্য মানুষের অসচেতনতাই বেশি দায়ী।

রাজধানীর ব্যস্ততম এলাকা সায়দাবাদে গিয়ে দেখা যায়, ট্রেন আসায় ব্যারিকেড ফেলে রাস্তা আটকে দিয়েছেন। অন্যপ্রান্তেও ব্যারিকেড ফেলেছেন আরেক গেটম্যান। দু’পাশে চার লেনে গাড়ি থেমে অপেক্ষা করছে ট্রেনটি চলে যাওয়ার জন্য। এমন সময় এক তরুণ মোটরসাইকেলসহ ব্যারিকেড ডিঙিয়ে পার হতে চেষ্টা করলো।

বাঁশি বাজিয়ে সতর্ক করলেন গেটম্যান। মোটরসাইকেল আরোহী যেন কানেই তুলল না গেটম্যানের সতর্ক সংকেত। গেটম্যান দৌড়ে এসে আটকে দিয়ে বলল, ‘একটু পরে যান, ট্রেন চলে এসেছে।’ কিছু বুঝে ওঠার আগেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করল মোটরসাইকেল আরোহী। প্রায় ট্রেনের সামনে দিয়েই মোটরসাইকেল হাঁকিয়ে চলে গেল ওই তরুণ। এর মধ্যে মানুষজনের আসা-যাওয়া তো আছেই। রাজধানীর প্রতিটি রেলক্রসিংয়ের নিয়মিত চিত্র এটি।

হরহামেশাই বাসের সঙ্গে ট্রাকের বা অন্য বাসের মুখোমুখি সংঘর্ষে অনেকের মৃত্যুর খবর সংবাদপত্রে দেখা যায়। ইদানীং রেলক্রসিংও মরণফাঁদ হিসেবে তৈরি হয়েছে। গেটম্যানের গাফিলতি আর অনেক সময় যাত্রীদের অসচেতনতার জন্য দ্রুত রেলক্রসিং পার হতে গিয়ে এসব দুর্ঘটনা ঘটে। সবারই সাবধান হওয়া উচিত এ বিষয়ে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top