
রেজাঊল করিম বকুল, শেরপুর প্রতিনিধি: শেরপুরে জেলা পুলিশের বার্ষিক সমাবেশ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে শহরের অষ্টমীতলায় পুলিশ লাইন্স মাঠে বেলুন উড়িয়ে সমাবেশ ও প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এরপর পুলিশ লাইন্স একাডেমীর শিক্ষার্থীদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নালিতাবাড়ীর সোহাগপুর গণহত্যার ঘটনাকে উপজীব্য করে এক নাটিকা প্রদর্শিত হয়।
পরে শুরু হয় দৌড়, বালিশ খেলা, অ্যালার্ম প্যারেড, যেমন খুশি তেমন সাজো, বিস্কুট দৌড়, মিউজিক্যাল চেয়ার, বেলুন ফুটানোসহ প্রায় ৩০টি ইভেন্টের নানা ক্রীড়া প্রতিযোগিতা। এ সময় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ উপলক্ষে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন-অর-রশিদ বিপিএম, অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভুইয়া, রেঞ্জ, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, সরকারি-বেসরকারি কর্মকর্তা, বিজিবি-র্যাব, অন্যান্য বাহিনীর কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।