
সেবা ডেস্ক: আপনার কি ফজর পড়তে কষ্ট হয়, মসজিদে যেতে অনীহা লাগে? উত্তর যদি হয়- হ্যাঁ! তাহলে নিজের মুনাফিকতার ব্যাপারে ভয় করুন।
আপনি যদি ফজর এশার সালাতের ব্যাপারে উদাসীন থাকেন তাহলে আপনার সম্পর্কে রাসূল সা. কি বলেছেন আসুন জেনে নিন।
আল্লাহর রাসূল সা. বলেছেন, "মুনাফিকদের জন্য এশার এবং ফজরের সালাতের চাইতে ভারী কোন সালাত নেই। যদি তারা জানতো এতে কি পরিমাণ কল্যান রয়েছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও আসতো। আমার ইচ্ছা হয় যে আমি, মুয়াজ্জিনকে ইকামত দিতে আদেশ করি এবং কোন এক ব্যক্তিকে ইমামতি করতে নির্দেশ দিয়ে যারা সালাতের জন্য বের হয়নি আগুনের মশাল দিয়ে তাদেরকে জ্বালিয়ে দেই।
[সহীহ বুখারী, হাদিসঃ ৬৫৭]
চিন্তা করুন, স্বয়ং আল্লাহর রাসূল এই দুই সালাতে গাফেলতকারীদের আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার অভিপ্রায় করেছেন যাঁকে আল্লাহর 'রহমাতুল্লিল আলামীন' হিসেবে প্রেরণ করেছেন। তাহলে বুঝেন অবস্থা কতটা ভয়াবহ!
আরেক হাদিসে রাসূল সা. বলেছেনঃ তোমাদের মধ্যে যারা সক্ষম তারা যেন দুটি সালাতে উপস্থিত হয়; এশা ও ফজরের সালাতে। যদি হামাগুড়ি দিয়ে আসতে হয় তবে সে যেন তাই করে। [ সহীহ আত তারগীব, হাদিস নং ৪১২/৪১৮]
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।