
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে আগুনে পুড়ে বসতবাড়ীর ৮টি ঘর ভস্মিভ’ত হয়েছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার পাথর্শী ইউনিয়নের পশ্চিম মোজাআটা গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, গোয়াল ঘরের কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে পশ্চিম মোজাআটা গ্রামে ফজল প্রধান, নজরুল, আব্দুস ছালাম, জাবেদ আলী, খালেদা, ছনোয়ার, মুনু মিয়া ও শাহাদতের বসত ঘর পুড়ে যায়। এতে প্রায় ৭লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
পাথর্শী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম জানান, আগুনে আটি ঘর, নগদ টাকাসহ প্রায় ৭লাখ টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ভিত্তিতে সহায়তার ব্যবস্থা করা হবে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।