
জামালপুর সংবাদদাতা : জামালপুর শহরের বোষপাড়া হাফেজানগর বালিকা দাখিল মাদরাসায় ৩৩তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ১ মার্চ অনুষ্ঠিত হয়।
ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।
মাদরাসার এসএমসি’র সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইনজীবী এইচ আর জাহিদ আনোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফরুকী, ঢাকা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ড. মাসুদ আনোয়ার, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাঈম রহমান, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র রাজীব সিংহ সাহা, জামালপুর সেন্ট্রাল হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান বাপ্পী, মাদরাসার সুপার সেলিনা আক্তার, সহকারী সুপার এম এ জলিল তারা প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।