জামালপুরে গরু চুরের হাতে কৃষক খুন

S M Ashraful Azom
0
জামালপুরে গরু চুরের হাতে কৃষক খুন
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি: জামালপুরে পিয়ারপুরে গরু চোরের ছুরিকাঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।বুধবার ভোর রাতে কৃষক খুনের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসিরা জানায়,ওইরাতে জামালপুরে  সদর উপজেলার ইটাইল ইউনিয়নের পিয়ারপুর রুহিলী গ্রামের মৃত জবেদ আলীর ছেলে শরাফত আলীর গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনা ঘটে।

এ সময় কৃষক শরাফত আলী  গরু চুরি হচ্ছে আচ করতে পেয়ে ঘর থেকে বেরিয়ে চিৎকার দিয়ে চোরকে ঝাপড়ে ধরার চেষ্টা করেন। চোরের সাথে কৃষক শরাফত আলীর ধস্তাধস্তির এক পর্যায়ে চোরের ছুরিকাঘাতে কৃষক শরাফত আলী(৫৫) ঘটনাস্থলেই মারা যান। বাড়ির লোকজনের ডাক চিৎকারে বিক্ষোব্দ প্রতিবেশীরা ছুটে এসে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এ ব্যাপারে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মোঃ সজিব রহমান  জানায়, প্রতিবেশীরা ছুটে এসে কোরবান আলী নামে এক চোরকে আটক করে পুলিশে সোপর্দ্দ করে।

পরে কোরবান আলীর দেওয়া তথ্যর ভিত্তিতি পিয়ারপুর এলাকার বোয়ালমারি গ্রাম থেকে সুরুজ আলী নামে আরো একজন  চোরকে পুলিশআটক করেছে। নিহত কৃষকের মরদেহ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন।

 এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেমুজ্জামান ঘটনার সত্যতা স্বিকার করে বলেন ইতোমধ্যে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। বর্তমানে কৃষক হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top