দেওয়ানগঞ্জে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জে প্রথম জাতীয় বীমা দিবস পালিত হয়

মোঃ ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি: আজ রবিবার ১মার্চ,  জামালপুরের  দেওয়ানগঞ্জ উপজেলা চত্বরে জাতীয় বীমা দিবস পালিত হয়।

সারাদেশের মত দেওয়ানগঞ্জেও এই প্রথম জাতীয় বীমা দিবস পালন হয়।

সকাল ১১ঘটিকায় দেওয়ানগঞ্জ উপজেলা চত্বরে জাতীয় বীমা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ সুলতানা রাজিয়া। তার শুভেচ্ছা বক্তব্যর মাধ্যমে সভার আনুষ্ঠানিকতা শুরু করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সোলায়মান হোসেন (সোলাই)।

"বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি, নিরাপদ জীবন গড়ি।" এই শ্লোগানকে সামনে রেখে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউএনও সুলতানা রাজিয়া, চেয়ারম্যান সোলায়মান হোসেন (সোলাই) সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তাগণ, দলীয় নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্র /ছাত্রী বৃন্দ বক্তব্য রাখেন।

 জাতীয় বীমা দিবস উপলক্ষে ছাত্র /ছাত্রীদের মাঝে রচনা,চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকাল ১০ টার সময় "জাতীয় বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি, নিরাপদ জীবন গড়ি। " এই প্রতিপাদ্যকে সামনে রেখে  দেওয়ানগঞ্জ সরকারি বহুমুখী উচ্চবিদ্যালয় হতে বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে দেওয়ানগঞ্জ বাজার প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। সকলে র্যালীতে অংশগ্রহণ করেন।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top