![]() |
| বাঁশখালীতে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখছেন ইউএনও মোমেনা আক্তার |
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা রবিবার (১ মার্চ) সকালে দিশারী প্রশিক্ষণ কেন্দ্রে সম্পন্ন হয়েছে।
'বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’ এ প্রতিপাদ্য নিয়ে দেশে প্রথমবারের মতো পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। বীমাশিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবস পালিত হয়েছে। আজ সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দীর্ঘ র্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে পরবর্তীতে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবু ছালেক, বাঁশখালী পৌরসভা মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা রুজি, ফারইষ্ট ইসলামী লাইফের ইনচার্জ মাওলানা জাফর ইকবাল ও মাওলানা ছরওয়ার আলম, ন্যাশনাল লাইফের ইনচার্জ মু. ফিরোজ, প্রাইম ইসলামী লাইফের ইনচার্জ মাওলানা নুরুল আলম ও প্রফেসর জাকের হোসেন, হোমল্যান্ড লাইফের ইনচার্জ জাফর আলম, পপুলার লাইফের ইনচার্জ ইলিয়াছ হোসেন, ডায়মন্ড লাইফের ইনচার্জ রুপন চক্রবর্তী, ট্রাস্ট ইসলামী লাইফের ইনচার্জ ফরহাদুল আলম তালুকদারসহ বিভিন্ন বীমা কোম্পানীর কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।