ধুনটে কমিউনিটি টয়লেটের উদ্বোধন

S M Ashraful Azom
0
ধুনটে কমিউনিটি টয়লেটের উদ্বোধন
রফিকুল আলম, ধুনট (বগুড়া): জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে ৫লাখ টাকা ব্যয়ে কমিউনিটি টয়লেটের উদ্বোধন করা হয়েছে।

বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উক্ত কমিউনিটি টয়লেটের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী রোজিনা আক্তার সুমি,অলোয়া-মথুরাপুর  আমেনা-ময়েন সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ত্রান বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোর্ত্তজা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান মাসুদ, মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মুর্তজা, স্বেচ্ছাসেবক লীগ নেতা মকুল হোসেন, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, ইউপি সদস্য এমদাদুল হক লিটন, বাদশা মিয়া, জুয়েল সরকার, আব্দুল কাদের, নজরুল ইসলাম, আব্দুস সাত্তার, সোহেল রানা, শহিদুল ইসলাম, আছিয়া খাতুন, রেশমা খাতুন ও ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান প্রমুখ।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top