জামালপুরে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে বিজিবি

S M Ashraful Azom
0
জামালপুরে ইয়াবাসহ ৩জনকে আটক করেছে বিজিবি

মো. শাহ্ জামাল: জামালপুরে ৩৯৯ পিস ভারতীয় ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে ৩৫ বিজিবি।

 বিজিবির পরিচালক অধিনায়ক এসএম আজাদের প্রেরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

৩ মার্চ বিকেল ৪টার দিকে বড়াইবাড়ি বিওপির হাবিলদার ইউনুছ আলী এবং রৌমারী বিওপির হাবিলদার ইসমাইল হেসেনের নেতৃত্বে বিজিবির পৃথক দু’টি টহল দল অভিযান চালিয়ে কুড়িগ্রামের চুলিয়ারচর থেকে বামুনেরচরের দুরান আলীর ছেলে নূর মোহাম্মদ(৩৫), চরনতুন বন্দর থেকে ফুলবাড়ি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আছিয়া খাতুন (৫৫) এবং তারিক উল্লাহর ছেলে মনির হোসেন (১৬)কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৯৯ পিস ইয়াবা, মোবাইল সেট, ভ্যানগাড়ি এবং নগদ অর্থসহ সর্বে মোট ১ লাখ ৪৬ হাজার ১২০ টাকার মালামাল  জব্দ করা হয়। এ ব্যাপারে রৌমারী থানায় মামলা দায়ের হয়েছে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top