দলে কর্মীর চেয়ে নেতা বেশি, বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

S M Ashraful Azom
0
দলে কর্মীর চেয়ে নেতা বেশি, বললেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
সেবা ডেস্ক: দলে এখন কর্মীর চেয়ে নেতা বেশি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, সবাই আগে নেতা হতে চায়। এখন আর কেউ মাঠে পরিশ্রম করতে চায় না। তাই দিনদিন কর্মী কমে যাচ্ছে। আর বাড়ছে নেতার সংখ্যা। আমাদের এতো নেতা দরকার নেই। আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায় যে কত নেতা! নেতার অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখাবেন, লোকে চেনেও না! উনি বিলবোর্ডে উজ্জ্বল। এসব দেখতে পাওয়া যায়।

রোববার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে নগর আওয়ামী লীগের সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি রাজশাহী নগর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি হিসেবে এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নাম ঘোষণা করেন। এতে দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেলেন লিটন ও ডাবলু।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন ওবায়দুল কাদের।

নেতাকর্মীদের উদ্দেশ্যে সাধারণ সম্পাদক বলেন, পকেট কমিটি করে আওয়ামী লীগকে দুর্বল করবেন না। পকেটের লোকদের নিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাবাদীদের হাতে চলে যাবে। মশারির ভেতর মশারি টাঙাবেন না। ঘরের ভিতর ঘর বানাবেন না। আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। ত্যাগী নেতাকর্মীকে নিয়ে আওয়ামী লীগকে ঢেলে সাজাতে হবে।

সেতুমন্ত্রী আরো বলেন, আমরা মুজিববর্ষে আওয়ামী লীগে সুবিধাভোগী সন্ত্রাসী, চাঁদাবাজ, ভূমিদখলদার মাদক কারবারিকে জায়গা দেবনা। নেতা হতে হলে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হবে। মনে রাখতে হবে ক্ষমতা চিরস্থায়ী নয়। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে ভোগের লিপ্সা ত্যাগ করে আমাদের সত্যিকারের মুজিব সৈনিক হতে হবে। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আদর্শের পতাকা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।

আওয়ামী লীগে সুবিধাবাদীদের দরকার নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ পাঁচবারের দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন বিএনপিকে আর ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু বাংলার বাতাসে আবারো চক্রান্তের গন্ধ। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে অশুভ শক্তি। নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি চক্রান্ত করে সরকার হটানোর ষড়যন্ত্র করছে। এই অপশক্তিকে প্রতিহত করতে হবে। বাংলাদেশে আর যেন কোনো দিন সাম্প্রদায়িক শক্তি, অন্ধকারের শক্তি ক্ষমতায় না আসতে পারে সে জন্য আওয়ামী লীগকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠাণ্ডু ও বেগম আখতার জাহান।

সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ সভাপতির উপদেষ্টা প্রফেসর আব্দুল খালেক, প্রফেসর সাইদুর রহামন, জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক কাজী আবদুল ওয়াদুদ দারা, রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ও রাজশাহী-৫ আসনের এমপি ডা. মুনসুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top