
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য ‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’।
শুরুতেই দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে আলমপুর চৌরাস্তা প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা নির্বাহি অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, কাজিপুর থানার অফিসার ইন চার্জ একেএম লুৎফর রহমান , উপজেলা নির্বাচন অফিসার মজিবুল হক প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।