
সালাউদ্দীন আহম্মেদ, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: ‘ভোটার হব ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব' এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নওগাঁর পোরশায় ২রা মার্চ জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে অনুৃষ্ঠানে অন্যানের মধ্য উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম নিবার্চন কর্মকর্তা মোঃ তোজাম্মেল হক প্রমুখ।
পরে উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাই এর সঞ্চালনায় এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ভোটার গুরুত্ব উল্লেখ করে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বক্তাগণ।
এসময় অনুৃষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ আলি মৃধা, প্রাথমিক শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, মৎস্য কর্মকর্তা আইউব আলি, নিতপুর সরকারি স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আঃ খালেক, বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শামিম আক্তার সহ উপজেলাে প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারি গণ উপস্থিত ছিলেন।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।