কুড়িগ্রামে ছাত্র শিবিরের ৬ নেতা কর্মী গ্রেফতার

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে ছাত্র শিবিরের ৬ নেতা কর্মী গ্রেফতার
বিপুল পরিমাণ সাংগঠনিক বইপত্র ও নথি জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদরের বিভিন্ন ছাত্রাবাসে অভিযান চালিয়ে ছয় শিবিরের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার ভোরে তাদের আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছে বিপুল পরিমান সাংগঠনিক বইপত্র ও নথি উদ্ধার করা হয়। আটকরা হলো ওমর ফারুক, আতিকুর রহমান, আতাউর রহমান, মোতালিব মিয়া, নুর মোহাম্মদ ও মামুনুর রশিদ। পুলিশ জানায়, এদের মধ্যে ওমর ফারুকের বাড়ি লালমনিরহাটে বাকী সবার কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায়। বুধবার দুপুরে এক ব্রিফিং-এ এ তথ্য জানান কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)।

এ সময় পুলিশ সুপার জানান, বিভিন্ন ছাত্রাবাসে শিবিরের নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এমন খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও ছয়জনকে উদ্ধার করা হয়। এসময় তাদের কাছে সাংগঠনিক বইপত্র, নথি, সদস্য ফরম, রিসিভসহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top