দেশের বাজারে পেঁয়াজের দাম আরো কমবে: কৃষিমন্ত্রী

S M Ashraful Azom
0
দেশের বাজারে পেঁয়াজের দাম আরো কমবে কৃষিমন্ত্রী
সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যেই পেঁয়াজের দাম কমে যাবে। পেঁয়াজের দাম নিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে।

বুধবার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ইয়াএল আর মিলারের নেতৃত্বে ৬ সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ১৫ দিন পর বাজারে পেঁয়াজ নামলে তাৎক্ষণিক সমস্যা সমাধান হয়ে যাবে। তখন পেঁয়াজের দাম কমে যাবে।

কোন মাস থেকে পেঁয়াজ উত্তোলন শুরু হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ মাসের শেষ দিকে অর্থাৎ ১৫ থেকে ২০ দিন পরে উত্তোলন শুরু হবে। তখন আমরা দেখবো কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো কিনা।

মন্ত্রী বলেন, সমস্যা হলো বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ প্রবণ দেশ। গতকালকেই ফরিদপুরে বৃষ্টি হয়েছে। এই ফাল্গুন মাসেও শীলা বৃষ্টি, এটা কি চিন্তা করা যায়? আমাদের সচিবসহ সবাই খোঁজ-খবর নিয়েছি। এতে দেখা গেছে, পেঁয়াজের ভালো ক্ষতি হয়েছে। পেঁয়াজ আরো ১৫ থেকে ২০ দিন পরে উত্তোলন হবে। তারপরও আমরা খুবই আশাবাদি, এবছর ভলো পেঁয়াজ হবে।

তিনি আরো বলেন, এবছর অনেক এলাকায় পেঁয়াজ উৎপাদন করা হয়েছে। এছাড়া পেঁয়াজে আমাদের যে প্রযুক্তি আছে তা দিয়ে ভেরাইটি নতুন জাতের পেঁয়াজ উদ্ভাবন করেছি। যা মাঠ পর্যায়ে চাষাবাদ হলে পেঁয়াজের কোনো রকম সমস্যা থাকবে না।

 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top