
শেরপুর প্রতিনিধি: গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হা ডু ডু। আধুনিক খেলার ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রামীন এ খেলা। হারিয়ে যাওয়া খেলাটির ঐতিহ্য ফিরিয়ে আনেত উৎসব মুখর পরিবেশে শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল চরণতলা কালিবাড়ি মোড় স্পোটিং ক্লাবের উদ্যোগে কালিবাড়ি মোড়ের পাশে মাঠে সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হয় হা-ডু-ডু প্রথম প্রতিযোগিদের খেলা।
উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন সিংগাবরনা স্পোটিং ক্লাব বনাম বকচর স্পোটিং ক্লাব। এতে এক শূন্য গেমে বিজয়ী হয় বকচর স্পোটিং ক্লাব। পরাজিত হয় সিংগাবরনা স্পোটিং ক্লাব।
এ খেলার উদ্বোধন ঘোষণা করেন রানীশিমুল ইউপি চেয়ারম্যান মাসুদ রানা। এতে সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিরা মিয়া। খেলাটি পরিচালনা করেন জালাল উদ্দিন।
দুপুর থেকেই উৎসুক হাজার হাজার দর্শক জড়ো হয় খেলার মাঠে। দীর্ঘদিন পর এ খেলার আয়োজন করায় দর্শকরাও খুশি। এ খেলায় উপজেলার এলাকা থেকে পালাক্রমে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে বিভিন্ন দল। খেলাকে ঘিরে উপজেলা জুড়ে চলছে নানা জল্পনা কল্পনা। কোন দল সেমিফাইনালে বা ফাইনালে যাবে এ নিয়ে চলছে বিভিন্ন স্থানে নানা আলোচনা সমালোচনা।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।