
রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ সরকার ভোটারদের বিশ্বাস ও আস্থার প্রতিদান এবং দেশকে আরও উন্নত ও সমৃদ্ধির দিকে নিতে প্রানান্তর কাজ করছেন। সরকার সকল প্রতিক‚লতা পেরিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসাতে সক্ষম হয়েছে। বর্তমানে দেশের মানুষের জীবনমানের উন্নতি হচ্ছে, মানুষের আয় বেড়েছে এবং দেশ থেকে দারিদ্র্যতা হ্রাস পাচ্ছে।
সোমবার সকাল ১১টার দিকে বগুড়ার ধুনট উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য বিষয় ‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর রবিউল ইসলাম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আঞ্জুমান আরা সুফিয়া, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা সেলিনা আকতার, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, রেজাউল ইসলাম, প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল, সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আল-আমিন তরফদার ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার প্রমূখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।