পলাশবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত

S M Ashraful Azom
0
পলাশবাড়ীতে জাতীয় ভোটার দিবস পালিত
গাইবান্ধা জেলা প্রতিনিধি: ভোটার হয়ে ভোট দিবো, দেশ গড়ার অংশ নিবো এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ২ মার্চ সোমবার গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ঁজাতীয় ভোটার দিবসটি পালন করা হয়েছে।

এ উপলক্ষে বণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রর্দক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার শাহানুর আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক আব্দুর রহমান।

এতে আরো বক্তব্য রাখেন সাংবাদিক ফজলুল হক দুুদু, উপজেলা আওয়ামী মহিলা যুবলীগ সাধারণ সম্পাদক কল্পনা বেগম সহ অন্যান্যরা। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা, শিক্ষক শিক্ষার্থীসহ উপজেলায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top