
সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী মধ্যপাড়ায় জিঞ্জিরাম নদীর কালাম মুন্সির কাঠারা থেকে গতকাল রবিবার ১৬ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বোয়াল মাছ জেলের জালে ধরা পড়েছে।
গত ১ মার্চ জেলের জালে ধরা পড়া বোয়াল মাছটি দেখতে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেন। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি প্রকাশ করেছেন। সাম্প্রতিককালে এটিই এ অঞ্চলে জেলেদের জালে ধরা পড়া সবচেয়ে বড় বোয়াল হওয়ায় এ নিয়ে বেশ আলোচনা জমে উঠে হাট-বাজার, বাসাবাড়ি সবখানে।
সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিম উদ্দিন জানান, বোয়াল মাছটি স্থানীয় রাজ্জাক চেয়ারম্যানের বাড়িতে আনা হলে সেখানেও বেশ উৎসুক মানুষের ভিড় জমে যায় মাছটি দেখতে। পরে। পরে মাছটি কেটে আমরা ১৬ জনে ভাগ করে কিনে নিয়েছি। প্রতি কেজি দাম পড়েছে এক হাজার টাকা করে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।