ওয়াশিংটন ডি.সি. তে বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা

S M Ashraful Azom
0
ওয়াশিংটন ডি.সি. তে বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা
সেবা ডেস্ক: বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সি’র মেয়র আসছে ১৭ই মার্চ ২০২০ থেকে ১৭ই মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী মুজিববর্ষ ঘোষণা করেছে।

ওয়াশিংটন ডি.সি’র মেয়র মুরিয়েল বোসার এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিন্দন জানিয়ে এক ঘোষণাপত্র জারি করেছেন।

মঙ্গলবার ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা জানানো হয়েছে।

ঘোষণাপত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ‘বাংলদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ’ হিসেবে বর্ণনা করে বলেছে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলা’য় রূপান্তর ও বিকশিত হচ্ছে।

ঘোষণায় আরো বলা হয়, ওয়াশিংটন ডি.সি’র সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে বাংলাদেশ দূতাবাস অবদান রেখে যাচ্ছে।

ওয়াশিংটন ডি.সি’র মেয়র মুরিয়েল বোসার এর ঘোষনাপত্রটি নিচে দেওয়া হলো:
ওয়াশিংটন ডি.সি’র মেয়র মুরিয়েল বোসার এর ঘোষনাপত্র
ওয়াশিংটন ডি.সি’র মেয়র মুরিয়েল বোসার এর ঘোষনাপত্র


 -সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top