ইসলামপুরে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ২

S M Ashraful Azom
ইসলামপুরে সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ২

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও গুলিবিদ্ধসহ ২ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে বেলাগাছা ইউনিয়নের যমুনার দুর্গম চর উত্তর বরুল গ্রামে এ ঘটনা ঘটে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের রহিম মেম্বার লোকজন নিয়ে পাশ্ববর্তী বেলগাছা ইউনিয়নের উত্তর বরুল গ্রামের ১০০ একর খাস জমি দখল করতে যায়।

এসময় ওই গ্রামের সুজন,মিন্টু মেম্বার ও তাদের লোকজন বাঁধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষে লাঠির আঘাতে বেলাল হোসেন(৩০) নামে একজন নিহত হয়। এ ঘটনায় কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের জামাল খন্দকারের পুত্র জালাল খন্দকার(৩০) গুলিবিদ্ধ হয় এবং লাঠির আঘাতে বরুল গ্রামের আঃ সামাদের পুত্র এরশাদ হোসেন লাঠির আঘাতে গুরুত্ব আহত হয়। আহতদের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে সেখানে তাদের অবস্থা অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  রাতে নিহতের লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top