ধুনটে ছাত্রলীগ নেতার মানবতার পসরা

S M Ashraful Azom
ধুনটে ছাত্রলীগ নেতার মানবতার পসরা

রফিকুল আলম, ধুনট (বগুড়া): একটি টেবিল। তার উপর রয়েছে পিয়াজ, মরিচ, আলু, বেগুন, পোটল ও ডিম সহ নানা ধরণের সবজি। এটা অন্য সব দোকানের মতো নয়, খোলা আকাশের নিচে পণ্যগুলো রাখা আছে। তবে অন্য দোকানের চেয়ে পার্থক্য একটাই। এই দোকান থেকে পণ্য নিতে টাকা লাগে না। কারণ এটা ‘মানবতার পসরা’।

এমনই একটি দোকান চোখে পড়ে বগুড়ার ধুনট পৌর ভবনের সামনে রাস্তার পাশে। এই দোকানের উদ্যেক্তা ধুনট পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক রোকনুজ্জামান বিপুল। তিনি ব্যক্তিগত অর্থায়নে এই পসরা সাজিয়েছেন। ছাত্রলীগ নেতার এ মানবতার পসরায় বিনামূল্যে সবজি পেয়ে খুশি করোনায় কর্মহীন মানুষেরা।

জানা গেছে, করোনা আতঙ্কে লকডাউনে যেখানে পুরো উপজেলার মানুষ গৃহবন্দি, ঠিক সেই সময়ে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন ছাত্রলীগ নেতা বিপুল। লকডাউনের কারণে কর্মহীন মানুষকে সরকার চাল, ডাল ত্রাণ সহায়তা দিলেও কাঁচাবাজারে পণ্য কিনতে পারছেন না। তাদের জন্যই মুলত মানবতার পসরা সাজিয়ে বসে আছেন তিনি। সবজি বাজারের পণ্য সংগ্রহকারীরা কেউ ভিক্ষুক, কেউবা রিকশা চালক, দিনমজুর। কর্মহীন শ্রমিক পরিবারের গৃহিনী ও শিশুরাও আসছে এ মানবতার বাজারে সবজি নিতে।

মানবতার পসরায় সবজি নিতে আসা মানুষেরা জানান, করোনা দূর্যোগে কাজ নেই। টাকার অভাবে সরকারি ত্রাণ সহায়তার ডাল, আলু দিয়েই চলে প্রতিদিনের আহার। কিন্ত সবজি কেনার সামর্থ নেই। এমন পরিস্থিতিতে ছাত্রলীগ নেতা তাদের এ কাঁচা বাজারে সবজি দেয়ায় খুশি। একদিনের বাজারে অন্তত তিনদিন তাদের চলে যাবে।

ছাত্রলীগ নেতা রোকনুজ্জামান বিপুল বলেন, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষকে ঘরে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে মানুষ বাজারের জন্য ঘর থেকে বের হচ্ছেন। কিন্ত আর্থিকভাবে অসচ্ছলতায় অনেক মানুষ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী কিনতে পারছেন না। অনেকে অন্যের কাছে হাতও পাততে পারছেন না। এমন সঙ্কটে থাকা মানুষগুলোর পাশে দাঁড়াতে উদ্যোগটি নিয়েছি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top