
জামালপুর সংবাদদাতা: জামালপুরের ইসলামপুর সরকারি ও উপজেলায় আওয়ামীলীগ উদ্যোগে করোনা মহামারী সস্কটে দরিদ্রদের ৯ শত পরিবার মাঝে ভোগ্য সামগ্রী বিতারণ করা হয়েছে। শুক্রবার দিনব্যাপি উপজেলায় পাথর্শী ইউনিয়নের ওই ভোগ্য সামগ্রী বিতারণ করে উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ।
জানা যায়, মরণ ব্যাধি করোনা ভাইরাস বিস্তার সম্পর্কে সচেতনতা প্রদানের পাশাপাশি খাদ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য উদ্যোগে গ্রহন করে।এতে ওই ইউনিয়নের দরিদ্রদের মাঝে ভোগ্য পন্যর সহায়তা দেয়া হয়। সংক্রমনের ঝুঁকি এড়াতে যথাযথ সামাজি তথ্য শারীরিক দৃরত্ব বজায় রেখে উপকার ভোগিদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী মধ্যেভোগ্য পণ্যর প্যাকেজটিতে ৫কেজি চাল,মশুরি ডাল,আলু,লবণ ও সাবান।
এই সময় উপস্থিত র্ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দস সালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আখন্দ,উপজেলা আ’লীগে দপ্তর সম্পাদক সালাউদ্দিনশাহ,পাথশী ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবুল,উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অফিসার নুরনবী,ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রেহান আলী মাষ্টার,ছাত্রলীগে সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া ও আল আলামীন প্রমুখ।
উক্ত বিতারণে ইউপি সদস্য স্থানীয় আ’লীগে সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
