বকশীগঞ্জে চাল সরবরাহের অনিয়মের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

S M Ashraful Azom
বকশীগঞ্জে চাল সরবরাহের অনিয়মের অভিযোগে আ.লীগ নেতা বহিষ্কার

সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতাধীন চাউল সরবরাহের অনিয়মের অভিযোগে গ্রেফতার মোহাম্মদ আব্দুল মুন্নাফকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ আব্দুল মুন্নাফকে দল থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

দল থেকে বহিষ্কার মোহাম্মদ আব্দুল মুন্নাফ বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ওএমএস’র ডিলার ছিলেন।

জানা যায়, ২০ এপ্রিল সন্ধ্যায় জামালপুর র‌্যাব-১৪ এর একটি দল বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে বাজারের খুররম মিয়ার একটি পরিত্যক্ত ঘর থেকে ৭১০ কেজি চাল জব্দ করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় বাট্টাজোড় ইউনিয়নের খাদ্য বান্ধব কমসূচির ডিলার ও পৌর কাউন্সিলরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে বকশীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে র‌্যাব।

মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুর ১২ টায় টায় উপজেলা পরিষদের সামনে থেকে বাট্টাজোড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডিলার আবদুল মুন্নাফকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পলাতক রয়েছে পৌর কাউন্সিলর ও চাল ব্যবসায়ী আবুল কালাম আজাদ।

বকশীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম স¤্রাট জানান, চাল উদ্ধারের মামলায় মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃত মুন্নাফকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top