দ্বিতীয় দফায় গাইবান্ধা থেকে একদল শ্রমিককে গাজীপুরে প্রেরণ

S M Ashraful Azom
দ্বিতীয় দফায় গাইবান্ধা থেকে একদল শ্রমিককে গাজীপুরে প্রেরণ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে চলতি বোরো মৌসুমে গাজীপুর জেলায় কৃষি উৎপাদন সচল রাখতে উৎপাদিত ধান কাটা ও মাড়াই কাজের জন্য দ্বিতীয় দফায় গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে গতকাল সোমবার রাতে বিশেষ ব্যবস্থায় গাইবান্ধা থেকে কৃষি শ্রমিকের ১১ জনের একটি প্রাথমিক দল পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন গণ উন্নয়ন কেন্দ্রের সহযোগিতায় এই কৃষি শ্রমিক পাঠানো হয়। এর আগে কৃষি শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং করোনা পরিস্থিতি নিয়ে শ্রমিকদেরকে স্বাস্থ্য সচেতনতামূলক নির্দেশনা দেয়া হয়।

এছাড়াও শ্রমিকদের মধ্যে দুইটি করে উন্নতমানের মাস্ক ও হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে। এরপরে গণ উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে দেয়া একটি বিশেষ বাসে করে শ্রমিকরা গাজীপুর জেলায় যাওয়ার জন্য রওনা হয়।

জানা গেছে, চলতি বোরো মৌসুমে ভয়াবহ করোনা পরিস্থিতিতে জেলায় জেলায় লকডাউন থাকায় শষ্যভান্ডার খ্যাত চলনবিল অঞ্চলে কৃষি শ্রমিকের চরম সংকট দেখা দিয়েছে। দেশে খাদ্য সরবরাহ ঠিক রাখার জন্য দক্ষিণা অঞ্চলের এলাকায় সময়মত ধান কাটা প্রয়োজন। ফলে আসন্ন সম্ভাব্য ঝড়, বৃষ্টি, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগে তা ব্যাহত হতে পারে এমন আশংকায় সরকারের উচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য বিভিন্ন জেলায় নির্দেশনা পাঠানো হয়েছে।
উল্লেখ্য,  এর আগে প্রথম দফায় গোবিন্দগঞ্জ উপজেলা থেকে নাটোরের চলনবিলে ২২ জনের একটি কৃষি শ্রমিকের দল পাঠানো হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top