সামাজিক দুরত্ব বজায় না রাখায় টাঙ্গাইলের একটি হাট বন্ধ!

S M Ashraful Azom
সামাজিক দুরত্ব বজায় না রাখায় টাঙ্গাইলের একটি হাট বন্ধ!

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব বজায় না রাখায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

মঙ্গালবার ২৮ এপ্রিল হাট বসে। রোজা উপলক্ষে বেলা বারোটার দিকে মাছ, সবজি, নিত্য প্রয়োজনীয় পন্য নিয়ে কৃষক ও ক্ষুদে ব্যবসায়ীরা পন্য সাজিয়ে বসেন। হঠাৎ মোবাইল কোর্ট নিয়ে হাটে হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহিদ চৌধুরী। এসময় এলাকাবাসী সামাজিক দুরত্ব বজায় না রাখায় বন্ধ করে দেন হাট। ফলে কেনা কাটা করতে আসা জনগন খালি ব্যাগ নিয়ে ফিরে যান।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহিদ চৌধুরী বলেন, সামাজিক দূরত্ব না মানায় হাট বন্ধ করে দেয়া হয়েছে। ৭ মে পর্যন্ত আমাদের কাছে নির্দেশনা রয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top