টাঙ্গাইলে বালু ব্যবসায়ীকে অর্ধ লক্ষ টাকা জরিমানা

S M Ashraful Azom
টাঙ্গাইলে বালু ব্যবসায়ীকে  অর্ধ লক্ষ টাকা জরিমানা

সেবা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার অভিযোগে জুয়েল নামক এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজসংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে অভিযান চালিয়ে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম গতকাল মঙ্গলবার রাতে এ জরিমানা আদায় করেন।

জানা যায়, সদর উপজেলার তোরাপগঞ্জ ব্রিজসংলগ্ন ধলেশ্বরী নদীতে এসডিএস ঘাটে ভেকু দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি মহল। একইসঙ্গে অবৈধভাবে মাটি কেটে পরিবেশের মারাত্মক ক্ষতি করে আসছিলেন। বিষয়টি জানতে পেরে সদর উপজেলা নির্বাহী অফিসার সেখানে অভিযান চালান। এসময় ওই ঘাটে বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়। একইসঙ্গে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top