সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন টাঙ্গাইলে করোনায় আক্রান্ত দুই যুবক

S M Ashraful Azom
সুস্থ হয়ে বাড়িতে ফিরলেন টাঙ্গাইলে করোনায় আক্রান্ত দুই যুবক

সেবা ডেস্ক: টাঙ্গাইলে প্রাণঘাতি নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে টাঙ্গাইল হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই যুবক। সুস্থ হওয়ায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল তাদের ছাড়পত্র দেয়।

গত ১৫ এপ্রিল থেকে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনাভাইরাস আইসোলেশন ইউনিটে ভর্তি ছিলেন।

সুস্থ যুবকরা হলেন- জেলার ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের আবু সাইদ ও নাগরপুর উপজেলার পানান গ্রামের মোহাম্মদ আলী।

মোহাম্মদ আলী ও আবু সাইদ জানান, দুজনেই ঢাকায় চাকরি করতেন। ১৪ এপ্রিল তাদের করোনা পজিটিভ বলে জানানো হয়। পরে ১৫ এপ্রিল থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে ১৫ দিন থাকার পর বুধবার সুস্থ হয়ে বাড়ি চলে যায়।

তারা আরও জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের ভয় পাওয়া কোন কারণ নেই। আদা দিয়ে বেশি বেশি গরম পানি পান ও ডাক্তারদের পরামর্শ মেনে চললেই অতি দ্রুত এই ভাইরাস থেকে সুস্থ হওয়া যায়।

টাঙ্গাইল জেলারেল হাসপাতালে আবাসিক চিকিৎসক মো. শফিকুল ইসলাম সজীব জানান, আল্লাহর রহমতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিট থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে দুই যুবক বাড়ি ফিরেছেন।

এতে তারা অনেক উৎসাহ পেয়েছেন। ভবিষ্যতে জীবনের ঝুঁকি নিয়ে করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসা দিতে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসকরা প্রস্তুত আছেন বলেও তিনি জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top