সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

S M Ashraful Azom
সখীপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারী চালিত অটোভ্যানের চাকায় পাগড়ি পেঁচিয়ে আমির হামজা (৬৫) নামক এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সকালের দিকে উপজেলার সখীপুর-বহেড়াতৈল সড়কের বগাপ্রতিমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বেলা আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আমির হামজা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের মৃত নকিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় বহেড়াতৈল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুর রহমান জানান, অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকে সকাল ১০টার দিকে কবিরাজের কাছে ঝাঁড়ফুক দেয়ার জন্য অটোভ্যানযোগে সখীপুর যাচ্ছিলেন। পথে বগাপ্রতিমা এলাকায় পৌঁছালে গলায় থাকা একটি পাগড়ি ওই অটোভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। একপর্যায়ে তিনি চলন্ত ভ্যান থেকে পাকা সড়কে ছিটকে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে ১১টার দিকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেয়া হয়। কান দিয়ে রক্ত আসায় চিকিৎসক ওই বৃদ্ধকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে বেলা আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সখীপুর হাসপাতালের জরুরি বিভাগের উপ-সহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই বৃদ্ধের মাথায় প্রচণ্ড আঘাত পান। তার মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top