রৌমারীতে পিতা ও ছেলেকে কুপিয়ে আহত

S M Ashraful Azom
রৌমারীতে  পিতা ও ছেলেকে কুপিয়ে আহত

শফিকুল ইসলাম: কুড়িগ্রাম জেলার রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পিতা ও ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুত¦র আহত করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ঘুঘুমারী গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, পাখিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রহিজ উদ্দিন (৪৮) ও তার ছেলে উলিপুর এনএস রেসিডিয়ানসিয়াল বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র রুদ্র বাবু (১৪)।

এলাকাবাসি জানায়, ঘুঘুমারী গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে শাহ আলম গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রহিজ উদ্দিন ও তার ছেলে চরশৌলমারী বাজার থেকে মটর সাইকেল যোগে নিজ বাড়িতে ফেরার পথে ফাঁকা জায়গায় পথগতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি ভাবে কুপিয়ে গুরতর আহত করে। আশপাশের লোকজন তাদের তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন।

রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: মো. নাজমুল হুদা জানান, দুজনের মধ্যে পিতার অবস্থা আশংকাজনক মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপানো হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এব্যপারে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, এখনও অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top