ঘাটাইলে ১০ জনের জরিমানা

S M Ashraful Azom
ঘাটাইলে ১০ জনের জরিমানা

সেবা ডেস্ক: সামাজিক দুরত্ব বজায় না রাখাসহ সরকারের নির্দেশনা মোতাবেক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় দায়ে টাঙ্গাইলের ঘাটাইলে ১০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

২১ এপ্রিল মঙ্গলবার ঘাটাইলের নানা স্থানে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সামাজিক দুরত্ব সহ সরকারের নির্দেশনা মোতাবেক জারিকৃত বিধিনিষেধ অমান্য করায় সংক্রামক রোগ নিরোধ আইন ২০১৮ এবং দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় দশ জনকে মোবাইল কোর্টের আওতায় ৪৬০০/- টাকা জরিমানা করে আদায় করা হয়েছে।

তিনি জানান, অতীব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। সবাইকে স্বাস্থ্য বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান তিনি। সন্ধ্যা ৬.০০ টার পর কেউ ঘর থেকে বের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা রাস্তায় আছি। আপনি ঘরে থাকুন, আপনার প্রতিবেশীকে ঘরে থাকতে উৎসাহিত করুন।

এ সময় ঘাটাইল থানা পুলিশের একটি বিশেষ দল আদালতকে সহযোগিতা করে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top