ধুনটে কর্মহীনদের পাশে আ.লীগ নেতা নবাব

S M Ashraful Azom
ধুনটে কর্মহীনদের পাশে আ.লীগ নেতা নবাব

রফিকুল আলম, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী নবাব আলীর ব্যক্তিগত অর্থায়নে করোনার কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার বেড়েরবাড়ি চারমাথা এলাকায় কর্মহীন ৩৫০টি পরিবারের সদস্যদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাদুর আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সেলিম রেজা রিমান, সাংবাদিক আমিনুল ইসলাম শ্রাবণ, বাবুল ইসলাম ও ইমদাদুল হক ইমরান প্রমুখ।#


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top