
শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: জাতির এই ক্রান্তিলগ্নে বাঁশখালীর আপামর জনসাধারণ ও গ্রাম ডাক্তারদের মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের বাঁশখালী উপজেলাস্থ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কেয়ারের নির্বাহী পরিচালক এ.কে. খান শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে বাঁশখালীতে কর্মরত ৫০জন পল্লী চিকিৎসকদের মাঝে বিনামুল্যে পিপিই বিতরণ করেছেন।
মহামারি করোনার সংকটকালে গ্রাম ডাক্তার'রা জীবনের চরম ঝুঁকি নিয়ে রোগী দেখছেন। তাদের সুরক্ষার জন্য পিপি সরবরাহে এগিয়ে আসেনি সরকারী, বেসরকারী কোন সংস্থা। কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের একান্ত উদ্যোগে গ্রাম ডাক্তারদের মাঝে পিপিই বিতরণের মতো মহৎ উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ডাক্তার আশীষ কুমার শীল, ডাক্তার মোঃ এজাজ উদ্দিন, ডাক্তার মোঃ রমিজ, ডাক্তার মোঃ ইকবাল, ডাক্তার আব্দুল কাদের, ডাক্তার করি বন্ধু দাস, ডাক্তার নীরেন্দ্রনাথ, ডাক্তার জয়শ্রী দেবী, ডাক্তার জহির উদ্দিন খোকন, ডাক্তার ফখরুল হাসান, ডাক্তার শহিদুল ইসলাম, ডাক্তার মোঃ হারেস, ডাক্তার মোঃ হাসান, ডাক্তার মোঃ পারভেজ, ডাক্তার জগদীশ চন্দ্র দাস, ডাক্তার তপন কুমার গুপ্ত, ডাক্তার আজিজুল হক, ডাক্তার মোঃ মনির, ডাক্তার কফিল উদ্দিন, ডাক্তার গিয়াস উদ্দিন, ডাক্তার শহিদুল ইসলাম প্রমূখ।
কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের নির্বাহী পরিচালক এ,কে খান বলেন, 'রাত-দিন অক্রান্ত পরিশ্রম করে রোগীদের থেকে নামমাত্র নুন্যতম ফি: নিয়ে করোনার মতো মহামারিতেও নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন বাঁশখালীতে কর্মরত গ্রাম ডাক্তার'রা। পিপি ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা প্রদানকারি গ্রাম ডাক্তারদের সুরক্ষার কথা বিবেচনা করে আমার কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের ক্ষুদ্র প্রচেষ্টা মাত্র।
