নিম্ন আয়ের মানুষকে ত্রাণ দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী

S M Ashraful Azom
নিম্ন আয়ের মানুষকে ত্রাণ দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী

সেবা ডেস্ক: বাংলাদেশ বিমান বাহিনী শুরু থেকেই বৈশ্বিক মহামারি কোভিড-১৯ প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ত্রাণসহ মানবিক সহায়তা প্রদান করছে। এরই ধারাবাহিকতায় শনিবার দেশের বিভিন্ন এলাকায় অসহায়, গরিব মানুষকে খাদ্য দ্রব্য ও চিকিৎসাসহ বিভিন্ন সহায়তা প্রদান করেছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর সহকারী পরিচালক মো. নূর ইসলাম রোববার বিকেলে এ তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় বিমান বাহিনী সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রীসহ ত্রাণ বিতরণ করেছে।

শনিবার চট্টগ্রামের বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক ও টাঙ্গাইলেরর বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর এর পাশের এলাকার নিম্ন আয়ের জনগণকে উপযুক্ত প্যাকেটে করে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিতরণ করা হয়।

এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সাহায্য বিতরণ করেন।

আইএসপিআর আরো উল্লেখ করে, জাতীয় যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সব সময় সহায়তা প্রদান করে আসছে।

এছাড়া করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ সরকারের নীতিমালা অনুসরণ করে বিমান বাহিনী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top