করোনা প্রতিরোধে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো ভারত

S M Ashraful Azom
করোনা প্রতিরোধে বাংলাদেশকে চিকিৎসা সামগ্রী দিলো ভারত

সেবা ডেস্ক: নোভেল করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত। সহযোগিতার অংশ হিসেবে এবার এক লাখ হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট এবং ৫০ হাজার সার্জিক্যাল ল্যাটেক্স গ্লাভস সমন্বিত জরুরি চিকিৎসা সামগ্রী দিয়েছে ভারত।

রোববার ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ এ চিকিৎসা সামগ্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সরবরাহের ক্ষেত্রে ভারতের অব্যাহত সহায়তার প্রশংসা করেন। তিনি বলেন, সঙ্কটের সময়ে প্রতিবেশী বন্ধুর সহায়তাকে আমরা স্বাগত জানাই।

হাইকমিশনার রীভা গাঙ্গুলি কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ সরকারকে ভারতের অব্যাহত সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ বিষয়ে ভারতের হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, ভারতের ‘প্রতিবেশী প্রথমে’ নীতির অংশ হিসেবে এবং এই অঞ্চলের প্রতি ভারতের প্রতিশ্রুতি বাস্তবায়নে জরুরি চিকিৎসা সামগ্রী বাংলাদেশকে দেয়া হচ্ছে। এই সহায়তা এসেছে সার্ক কোভিড-১৯ জরুরি তহবিলের আওতায় এবং কোভিড-১৯ এর বিস্তার রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় সাহায্য করার উদ্দেশ্যে।

এটি বাংলাদেশের জন্য ভারতের সহায়তা সামগ্রীর দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালান গত ২৫ মার্চ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের কাছে হস্তান্তর করা হয়। সেখানে ছিল ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং ১৫ হাজার হেড-কভার সমন্বিত জরুরি চিকিৎসা সামগ্রী।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top