দুর্যোগের সময়েও অপতৎপরতায় লিপ্ত বিএনপি: খালিদ মাহমুদ

S M Ashraful Azom
দুর্যোগের সময়েও অপতৎপরতায় লিপ্ত বিএনপি খালিদ মাহমুদ

সেবা ডেস্ক: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ সরকারের নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, করোনাভাইরাসের এই দুর্যোগের সময়েও বিএনপি অপতৎপরতায় লিপ্ত। ত্রাণের লোভ দেখিয়ে তারা বিভিন্ন জয়গায় জনগণকে বিক্ষোভে নামাচ্ছে। এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। ওয়ার্ড-ইউনিয়ন পর্যন্ত দলের নেতা-কর্মীদের বিষয়গুলো অবহিত করতে হবে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

খালিদ মাহমুদ বলেন, বিএনপির নেতারা জনগণকে বিভ্রান্ত করতে টাস্কফোর্সের কথা বলছে। দেশের অবস্থা এতো খারাপ হয়নি যে, বিএনপিকে নিয়ে টাস্কফোর্স গঠন করতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগই একমাত্র দল, যারা দায়িত্ব নিয়ে জনগণের জন্য রাজনীতি করে। এ দলের দায়িত্ব হচ্ছে, অসহায়-নিরন্ন মানুষের তালিকা হচ্ছে কিনা দেখা। সঠিক জায়গায় ত্রাণ যাচ্ছে কিনা, তা দেখা। কোথাও কোন দুর্বলতা দেখলে প্রশাসনকে জানানো।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবস্থাপনার প্রশংসা সারাবিশ্ব করেছে উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, সরকার তিন কোটি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটা অব্যাহত থাকবে। ত্রাণ ও চিকিৎসার সুন্দর ব্যাবস্থাপনার কারণে আমাদের এখানে সংক্রমণ অনেক কম হয়েছে। আশা করি শিগগিরই সফল হবো।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান মিতা, যুগ্ম আহ্বায়ক তৈয়ব উদ্দীন চৌধুরী, সদস্য সচিব ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, ত্রাণ কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।

পরে নৌপ্রতিমন্ত্রী ত্রাণ কার্যক্রমের জন্য হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের দিনাজপুর জেলার নেতা সুনীল চক্রবর্তী ও রতন সিং এর কাছে আর্থিক অনুদান তুলে দেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top