আজ করোনা পরীক্ষার কিট নিয়ে জরুরি ব্রিফিং

S M Ashraful Azom
আজ করোনা পরীক্ষার কিট নিয়ে জরুরি ব্রিফিং

সেবা ডেস্ক: বৈশ্বিক মহামারি নোভেল করোনা ভাইরাস শনাক্তকরণের কিট নিয়ে জরুরি প্রেস ব্রিফিং করবে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত ‘স্বাস্থ্য মিডিয়া সেল’।

সোমবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

মিডিয়া সেলের সদস্য সচিব ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তকরণের কিট সংক্রান্ত বিষয় নিয়ে এ প্রেস ব্রিফিং করবেন ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান ও মিডিয়া সেলের আহবায়ক মো. হাবিবুর রহমান খান।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top