“বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণে বাংলাদেশ সক্ষম হব ”

S M Ashraful Azom
“বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণে বাংলাদেশ সক্ষম হব ”

সেবা ডেস্ক: চলমান বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস সত্ত্বেও বাংলাদেশ তৈরি পোশাক খাতে বৈশ্বিক ক্রেতাদের ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সুইডেনের প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে তিনি (শেখ হাসিনা) একথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা বাসস।

তিনি বলেন, সুইডেনের প্রধানমন্ত্রী বেলা ২টার দিকে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। প্রায় পনের মিনিটের আলাপে উভয় নেতা ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে তৈরি পোশাক খাত নিয়ে কথা বলেন।

শেখ হাসিনা বলেন, করোনাভাইরাস ছড়িয়ে পড়ে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা আশা করি সুইডেনসহ অন্যান্য আন্তর্জাতিক ক্রেতাদের তৈরি পোশাক সংক্রান্ত ক্রয়াদেশ পূরণ করতে সক্ষম হবো।

এ প্রসঙ্গে সুইডেনের প্রধানমন্ত্রী আশ্বস্ত করে বলেন, তার দেশ তৈরি পোশাক সম্পর্কিত বাংলাদেশের কোন ক্রয়াদেশ বাতিল করবে না।

তিনি বলেন, আমরা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি অব্যাহত রাখবো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশের পোশাক শিল্পের মালিকরা স্বাস্থ্যবিধি বজায় রেখে তাদের কারখানা চালু করেছেন।

প্রেস সচিব বলেন, দুই দেশের করোনাভাইরাস পরিস্থিতিও উভয় নেতার আলোচনায় উঠে আসে। উভয় প্রধানমন্ত্রী করোনা মহামারি মোকাবিলায় দুই দেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন।

এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোভিড-১৯ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top