
গাজীপুর সংবাদদাতা: টঙ্গীর এরশাদ নগর এলাকায় পারিবারিক কলহের জের ধরে বড় ভাই ফারুক (৩৩)কে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই রবিউল ইসলাম রবু (১৮)। টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
জানা যায়, এরশাদ নগর ৫ নং ব্লকের বাসিন্দা নিহত ফারুক একজন মাদকাসক্ত। মাদকের টাকার জন্য সে প্রায় তার বৃদ্ধ মাকে মারধর করতো। এ ঘটনায় ছোট ভাই রবিউল ইসলাম রবুর সাথে জসিমের প্রায় বিরোধ সৃষ্টি হতো। প্রতিদিনের মতো জসিম মঙ্গলবার দুপুর ৩ টায় বাসায় ঢুকে মায়ের কাছে টাকা দাবী করে। এনিয়ে মা ছেলের মধ্যে ঝগড়া লাগলে রবিউল এসে তাদের থামানোর চেষ্টা করে। এক পর্যায়ে ফারুক তার মাকে মারধর করতে থাকলে ছোট ভাই রবিউল ক্ষীপ্ত হয়ে ধারালো দা দিয়ে বড় ভাই ফারুককে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরত্বর আহত মা ও ছেলে ফারুককে টঙ্গীস্থ শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ফারুককে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ লঅশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এদিকে আহত মাকে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
