শেখ হাসিনার শাসনামলে একজন ব্যক্তিও না খেয়ে থাকবে না - নাসিম

S M Ashraful Azom
শেখ হাসিনার শাসনামলে একজন ব্যক্তিও না খেয়ে  থাকবে না -  নাসিম

কাজিপুর প্রতিনিধি: সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও ১৪ দলের  সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনার আমলে একজন ব্যক্তিও না খেয়ে থাকবে না। করোনায় কর্মহীন  এখন বিশ্বের প্রায় সব দেশেই চলছে জরুরী অবস্থা। এর মধ্যেও বাংলাদেশ মাথা উঁচু করে করোনার বিরুদ্ধে লড়ে যাচ্ছে।’

মঙ্গলবার বিকেলে কাজিপুরের সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর স্কুল মাঠে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভিডিও বার্তায় মোহাম্মদ নাসিম উপরোক্ত কথাগুলো বলেন। মনোবল না হারিয়ে ঘরে থাকার আহবান জানিয়ে নাসিম বলেন, ‘ করোনা প্রতিরোধের একটাই উপায় ঘরে থাকুন। নিজে নিরাপদ থাকুন অন্যকে নিরাপদে রাখুন।’

ভিডিও বার্তায় নাসিম পত্র সাবেক এমপি প্রকৌশলী তানভীর জয় ও এ সময় দলীয় নেতাকর্মিদের শুভ কামনা জানান। তিনি দলীয় নেতাকর্মিদের নিষ্ঠার সাথে ত্রাণ বিতরণী কার্যক্রম চালিয়ে যাবার আহবান জানান। সোনামুখী ইউনিয়নের চারশ হতদরিদ্রের মাঝে ১০ কেজি চাল এবং জয় সাহেবের অর্থায়নে একটি সাবান ও এক কেজি করে আলু বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা একেএম শাহা আল মোল্লা, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক প্রমূখ।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top