চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির শরীরের নমুনা সংগ্রহ

S M Ashraful Azom
চাঁদপুরে করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যাক্তির শরীরের নমুনা সংগ্রহ
রকি সাহা: চাঁদপুর জেলার  মতলব  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এর এক প্রতিবেদনে জানা যায়। মতলব   উত্তর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে করোনার উপসর্গ (জ্বর ও শ্বাস কষ্ট) নিয়ে নিয়ে এক বৃদ্ধা (৫৫) মারা গেছেন।

গত কাল  শুক্রবার রাত অানুমাণিক ১ টায়  তিনি মারা যান। এ ঘটনার পর আজ শনিবার সকাল থেকে মহিলার বাড়িসহ আশপাশের ৫টি বাড়িতে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। বিকেলে তাকে প্রশাসনের মাধ্যমে করোণার রোগির মত বিধি অনুসরণ করে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান  মহিলাটি  মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন ছিলেন।তিনি বিভিন্ন জায়গায় মনের অানন্দে  ঘুরে বেড়াতেন। তিনি গত দুই দিন আগে নারায়নগঞ্জ থেকে মতলব উত্তরে আসেন।

মারা যাওয়া নারীর নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে করোনা টেস্টের জন্য। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান