গোবিন্দগঞ্জে চেক ডিজআনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

S M Ashraful Azom
গোবিন্দগঞ্জে চেক ডিজআনার মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ১ বছরের সাজা ও ১৬ লাখ টাকা জরিমানা সংক্রান্তে এক আসামি গ্রেফতার করা হয়েছে।

আজ ৪ এপ্রিল শনিবার সন্ধ্যায় অনুমানিক ৭ টার সময় পৌর এলাকার মায়ামনি মোড় হতে গোবিন্দগঞ্জ থানার এসআই মামুনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে এক বছরের সাজা প্রাপ্ত  ও ১৬ লাখ টাকা জরিমানার  আসামি ওমর ফারুক @ সোহেল কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ওমর ফারুক @ সোহেল, গোবিন্দগঞ্জ উপজেলার নুনতলা গ্রামের প্রধান পাড়ার জফির উদ্দিনের ছেলে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, বিজ্ঞ যুগ্ম দায়রা জজ, ২য় আদালত,গাইবান্ধা জনাব রাম কৃষ্ণ রায় চেক ডিজআনার মামলায় আসামি কে এই সাজা প্রদান করেছেন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান