করোনা: বকশীগঞ্জে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

S M Ashraful Azom
করোনা বকশীগঞ্জে অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
বকশীগঞ্জ প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে গণপরিহন বন্ধ থাকায় অসহায় ২০০ জন অটোরিকশা , ভ্যান চালক ও কর্মহীনদের বুধবার ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, লবন, ডাল ও একটি সাবান দেওয়া হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। এ সময় ইউপি সদস্য নুরু মিয়া, রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকাল সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, সরকার এই দুঃসময়েও জনগণের পাশে আছে। কেউ না খেয়ে থাকবে না। উপজেলা প্রশাসনের নির্দেশনা মেনে পর্যায়ক্রমে প্রতিটি গ্রামের মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হবে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top